সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা

মোংলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, মোংলা

দেশের উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ওক্যবদ্ধ এ প্রতিপদ্য বিষয় মোংলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করেণ উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। ”দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান। এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সহ-সভাপতি নরেশ হালদার, মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও সাহারা বেগম, প্রতিরোধ কমিটির সদস্য রোহিনী বরন রায়, রীতা সরকার, বিবেকানন্দ মল্লিক, সুনীতি রায়, গীতিকার মোল্লা আল মামুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এর আগে সকাল ৮টায় প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল যথাক্রমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সততা সংঘের সদস্য, স্কাউটস্, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers