শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় বিনামূল্যে চক্ষু শিবির মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতাল

মোংলায় বিনামূল্যে চক্ষু শিবির মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতাল

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় দৃষ্টিদান চক্ষু হাসপাতালএর সার্বিক ব্যবস্থাপনায় ও শেখ আব্দুল্লাহ হাই ফাউন্ডেশনের স্থানীয় সহযোগিতায় চক্ষু শিবিরে ৪ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে অস্ট্রেলিয়ান এইড ও দি হলোস ফাউন্ডেশনের সহযোগিতায়  বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেন। পরে এখান থেকে বাছাই করে ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাগেরহাট নেয়া হয়। চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সালাম ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তার আরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, মোঃ বেল্লাল হোসেন, মোঃ পারভেজ খান, আব্দুল্লাহ আল আমিন সানিসহ দৃষ্টিদান চক্ষু হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers