সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, সোমবার ডা. সিরাজুম মুনিরার নেতৃত্বে এবং ডা. আল মামুন ও ডা. নুরজাহান নিশাতের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া রোগীর জটিল অপারেশন করা হয়। অপারেশনের পর রোগী ভালো আছেন বলে জানান তিনি।

মোংলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহীন আরও জানান, গত ৩ বছর ধরে কুচকির দুই পাশে হার্নিয়া সমস্যায় ভুগছিলেন স্থানীয় দরিদ্র যুবক সুজন (৩২ বছর)। টাকার অভাবে ব্যয়বহুল এ অপারেশনটি মোংলা উপজেলার বাইরে গিয়ে করাতে পারছিলেন না তিনি। এর আগে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। কিন্তু স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি।

সম্প্রতি মোংলাতে অপারেশন চালুর খবর শুনে তিনি আবারও চিকিৎসার জন্য আসেন। রোগীর অবস্থা বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করার সিদ্ধান্ত নেন ডা. সিরাজুম মুনিরা মিতু। অবশেষে ১৯ জুন ডা. সিরাজুম মুনিরার নেতৃত্বে প্রথমবারের মতো সফলভাবে হার্নিয়া রোগ এর জটিল অপারেশন করা হয়। সার্জারিতে সার্বিক সহযোগিতা করেন ডা. আল মামুন ও ডা. নুরজাহান নিশাত। ওটি টিমে আরও ছিলেন ওটি ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স বিউটি সরকার, ওয়ার্ড বয় সুমন হোসেন ও পরিচ্ছন্নতা কর্মী আকলিমা খাতুন।

মোংলা স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনে টিম মোংলা বদ্ধপরিকর বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers