সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন 

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন 

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। পরে র‍্যালী শেষে হাসপাতালে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার স্বরুপ পোদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পরমা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, নার্স ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, সপ্তাহব্যাপী নানা আয়োজনে উপজেলাব্যাপী পালিত হবে পুষ্টি সম্পর্কিত প্রচারণা ও ফ্রি সেবা প্রদাণ কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers