সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের বেতাগায় তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন

ফকিরহাটের বেতাগায় তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা সর্বজনীন কেন্দ্রিয় গোবিন্দ মন্দির চত্তরে তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন অনুষ্ঠান শুক্রবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক অনিমেষ কুমার নন্দী, প্রতীক রায় ও চন্দন কুমার দাশ এর নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেন।
বেতাগা সর্বজনীন কেন্দ্রিয় গোবিন্দ মন্দির কমিটির সভাপতি অনিমেষ কুমার নন্দী এর সভাপতিত্বে ও শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বেতাগা ইউনিয়ন সর্বজনীন গোবিন্দ মন্দিরের কার্যনিবাহী কমিটির আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থা (বন্ধন) এর ব্যাবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারন সম্পাদক জ্যোতীনময় চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, ইউপি সদস্য পরিমল কুমার দাশ ও প্রধান শিক্ষক পংকজ কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৯টি ওয়ার্ডের তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers