সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডেন্টাল চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট সদরের সামছুদ্দীন-নাহার ট্রাষ্টের ব্যবস্থাপনায় বুধবার দিন ব্যাপী বিনামুল্যে দাঁতের পরীক্ষা ও দাত সুরক্ষায় পরামর্শ প্রদান করা হয়।বাগেরহাট জেলা শহরের মঈন ডেন্টাল ক্লিনিকের ডেন্টাল সার্জন ডাঃ মঈন ইবনে কাওছার ও ডাঃ নুসরাত আরিফা রহমান ৪ শতাধিক শিক্ষার্থীকে দাত চেক-আপের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে টুথপেষ্ট, ব্রাশ ও নোট প্যাড প্রদান করা হয়।
এসময় সামছউদ্দিন নাহার ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী সুব্রত কুমার মুখার্জী, উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক দীপংকর পাল,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।নিজ বিদ্যালয়ে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও পরামর্শ পেয়ে খুশি শিক্ষার্থীরা।
চিকিৎসক ডাঃ মঈন ইবনে কাওছার বলেন, দাঁত অমুল্য সম্পদ। দাতঁ সুরক্ষায় আমাদের সব সময় সতর্ক থাকতে হয়।শিশুকাল থেকেই দাতের যতœ নিতে হয়। নিয়মিত দাতের চেকআপ করতে হয়। চিৎিসকের পরামর্শ নিতে হয়।একজন মানুষের সার্বিক ভাবে সুস্থ থাকতে হলে দাঁতের যতেœর বিকল্প নেই।শিক্ষার্থীদের দিনে অন্তত দুই বেলা দাঁত ব্রাশ করার পরামর্শ দেন এই চিকিৎসক।
Leave a Reply