সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ২নং ওর্য়াডে আ’লীগের সম্মেলন

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ২নং ওর্য়াডে আ’লীগের সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহ-আওলীয়ার বাগ এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মল্লিক আলামগীর কবির এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী ও দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, মহিলা নেত্রী লিপি রানী হাজরা, ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান, সাঃ সঃ শেখ আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা জয়দেব কুমার দে ও কৃষকলীগ নেতা রেজাউল করিম টিপু। সভা শেষে ৮নং ওয়ার্ডে বিপ্লব কুমার দত্ত-কে সভাপতি ও কাজি জিল্লুর রহমানকে সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ডে শেখ শাহিদুল ইসলামকে সভাপতি ও শেখ মারুফ হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers