শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ১ জানুয়ারি

খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ১ জানুয়ারি

খুলনা প্রতিনিধি

কাশি-বাঁশি আর ঝাঝরের সুরে ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে হাজার হাজার দর্শনার্থীদের করতালিতে আবারও মুখরিত হতে যাচ্ছে খুলনার রূপসী রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে খুলনা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এবং আকিজ বেকার’স লিঃ-এর ফানটাস্টিক বিস্কুটের সৌজন্যে আগামী ১ জানুয়ারি (শনিবার) ১নং কাস্টম ঘাট হতে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকা বাইস অনুষ্ঠিত হবে।নৌকা বাইস সুন্দর ও সফল করার লক্ষ্যে আজ বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি এস এম আকতার উদ্দিন পান্নু, গোলাম রব্বানী ভূইয়া, তাজদিকুর রহমান জয়, কিশোর কুমার সরকার, সালাউদ্দিন সিদ্দিকী হেলাল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নিজামুর রহমান লালু, শাহীন জামাল পন প্রমুখ।নৌকা বাইসে যারা অংশগ্রহণ করবেন তাদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৭ ডিসেম্বর। সভায় নৌকা বাইস আয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের সকল সহযোগিতা কামনা করা হয় এবং ১ জানুয়ারী নৌকা বাইস প্রতিযোগিতা উপভোগের জন্য নগরবাসীকে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers