সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন” বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৬টি রাস্তা এখন মরণ ফাঁদ

“উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন” বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৬টি রাস্তা এখন মরণ ফাঁদ

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে ৬টি কাচা-পাকা রাস্তা দীর্ঘ দিনেও পূনঃ সংস্কার বা মেরামত করা হয়নি। যে কারণে জনবহুল ও গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে চলাচল করা এখন চরম ঝুঁিক হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসি ও শিক্ষক এবং শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও জনবহুল এই রাস্তা গুলি মেরামত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে বারবার আকুতি-মিনতি করলেও তাঁরা তাঁতে কোন কর্ণপাত করছেন না। ফলে ঐ রাস্তা গুলি দিয়ে চলাচলরত হাজার হাজার জনগনকে পোহাতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ।জানা গেছে, রাখালগাছি ইউনিয়নের চুলকাটি ভায়া মাথাভাঙ্গা সড়কের মোড়লপাড়া ত্রি-মোড় হতে সৈয়দপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় গামী ইটের সলিং প্রায় ২ কিলোমিটার রাস্তা, সৈয়দপুর দক্ষিনপাড়া শক্তি নারায়ন দাস এর বাড়ীর সামতে হতে স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ইটের সলিং ও কাচা রাস্তা, আমির হাজরা রাস্তার মোড় হতে সৈয়দপুর ফকিরপাড়া আল মামুন টিপুর বাড়ীর সামনে হতে স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাচা রাস্তা, সৈয়দপুর উত্তরপাড়া মসজিদের সামনে হতে স্কুল পর্যন্ত ইটের সলিং ও কাচা প্রায় ২ কিলোমিটার রাস্তা, পুটিমারি গ্রামের মেগনিসতলা মোড় হতে স্কুল পর্যন্ত প্রায় ১কিলোমিটার ইটের সলিং ও কাচা রাস্তা ও দরি রসুলপুর গ্রাম হতে সৈয়দপুর স্কুল পর্যন্ত প্রায় প্রায় ২ কিলোমিটার ইটের সিলিং রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই ইটের সলিং ও কাচা রাস্তা গুলির এমন অবস্থা যা নিজে চোখে না দেখলে অনুধাবন করা যাবেনা।সরেজমিনে অনুসন্ধ্যান করে জানা গেছে, উপরোক্ত অধিকাংশ রাস্তা গুলি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। তার পর হতে আর কোন দিন রাস্তা গুলি সংস্কার বা মেরামত করা হয়নি। আর না করার ফলে দুইটি স্কুল মসজিদ ও মাদ্রাসায় চলাচলকারী শতশত শিক্ষক শিক্ষার্থী সিমাহীন সমস্যার মধ্যে স্বঃস্বঃ শিক্ষা প্রতিষ্টানে ও বিভিন্ন গন্তব্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসি অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার এলজিইডি এলজিএসপি ওয়ানপার্সেন্ট বা এডিবি ফান্ড হতে গ্রাম্য রাস্তা গুলি মেরামত বা সংস্কার করলেও এই সমস্ত রাস্তার ক্ষেত্রে তা করা হয়নি। যে কারণে বছরের পর বছর স্থানীয় জনগনকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগে। অনেকে বলেছেন, রাস্তা গুলির এমনি শোচনীয় অবস্থা যে দিনের বেলায় বাইসাইকেল চালিয়ে যাওয়া তো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করাও অসম্বাব। জনগনের দুঃখ র্দুদশা লঘবে অতিদ্রæত চলাচলের অযোগ্য রাস্তা গুলি মেরামত বা পিচ ঢালা রাস্তায় উন্নত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers