সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“বাগেরহাট-খুলনা ও মংলা মহাসড়কে” থ্রী-হুইলার মুক্ত মিশনে নেমেছেন হাইওয়ে থানা পুলিশ:১মাসে ১৭৫টি মামলা দায়ের

“বাগেরহাট-খুলনা ও মংলা মহাসড়কে” থ্রী-হুইলার মুক্ত মিশনে নেমেছেন হাইওয়ে থানা পুলিশ:১মাসে ১৭৫টি মামলা দায়ের

পি কে অলোক,নিজম্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাগেরহাট-খুলনা ও মংলা মহা-সড়কে থ্রী হুইলার মুক্ত মিশনে নেমেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। চলমান এ নির্দেশনায় কঠোর অভিযানের মধ্যে চলতি মাসে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ১৭৫টি থ্রী-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছেন। ফলে উক্ত মহা-সড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল অনেকাংশে কমে গেছে। এ ধারা অব্যাহত রাখলে সড়ক দুর্ঘটনা রোধ করাসহ আহত ও নিহতের সংখ্যা কমে আসার সম্ভাবনা রয়েছে।সূত্রে জানা যায়,খুলনা-মংলা, বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ গত ২২ সেপ্টেম্বর থেকে উক্ত মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার চলাচল বন্ধের মিশনে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। এই কঠোর নিষেধাজ্ঞায় মহাসড়কে কোন প্রকার অবৈধ নছিমন, করিমন, অটোরিক্স, ইজিবাইক ও মাহেন্দ্রসহ থ্রী-হুইলার জাতীয় যানবাহন মহাসড়কে উঠলেই হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ডিজিটাল মামলা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনছেন। যে কারণে থ্রি-হুইলার জাতীয় যানবাহন এখন মহাসড়কে তেমন একটা চলাচল করছে না। আর চলাচল না করার ফলে গত কয়েক দিনে উক্ত সড়কে তেমন একটা সড়ক র্দুঘটনা ঘটেনি। মহাসড়কে চলাচলরত অধিকাংশ থ্রি-হুইলার চালক জানান, কয়েক দিন যাবৎ তারা মহাসড়কে গাড়ী চালাতে না পেরে পরিবার পরিজন নিয়ে মহাবিপাকে পড়েছেন। সড়কে উঠলে হাইওয়ে থানা পুলিশ মামলা দিয়ে অর্থ জরিমানা আদায় করছেন। এ অবস্থায় তারা পথে বসার উপক্রম হয়েছেন।এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম) জানান যে, মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধ করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর নির্দেশনা পালন করছি। অভিযানের আগে তারা সার্বক্ষনিক মহাসড়কে মাইকিং, লিফলেট ও সেমিনারের মাধ্যমে প্রচার প্ররনা চালিয়ে ছিলেন। এক্ষেত্রে মানবিকতার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন তারা চলতি মাসে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ইতি মধ্যে ১৭৫ টি থ্রী-হইলার এর বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি সংবাদকর্মিদের জানান।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers