বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য উপজেলা নিবার্হী অফিসার মোঃ মুছাব্বেরুল ইসলাম চুলকাঠি বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। তিনি রবিবার দুপুরে চুলকাঠি বাজারের বিভিন্ন চান্দিনা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি পোলেরহাট, রাখালগাছি ও সিএন্ডবি ও বারাকপুর বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৬জনকে স্বল্প মেয়াদে করাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুছাব্বেরুল ইসলাম জানান,” সরকার ঘোষিত সরবাত্বক লকডাউন পালনে বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নিজেও উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে জনগনকে সচেতন করার চেষ্টা চালাছেন। তিনি আরও বলেন, ” প্রশাসন নয়, নিজের ও পরিবার-পরিজনের নিরাপত্তার কথা ভেবে সকলকে নিজ থেকে ঘরে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেন। এই মহামারী থেকে রক্ষা পেতে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরী বলে তিনি মনে করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান,চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, ৮নং খানপুর ইউপি সদস্য আব্দুল খালেক শেখ, চুলকাঠি বাজার বনিক সমিতির নেতা মনিরুজ্জামান রনি, মুরারী কৃষ্ণ নন্দী দপ্তর প্রচার সম্পাদক দিলীপ কুমার দেবমাথ প্রমূখ।
Leave a Reply