বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে ইউএনও বিভিন্ন বাজার পরির্দশন

বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে ইউএনও বিভিন্ন বাজার পরির্দশন

চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য উপজেলা নিবার্হী অফিসার মোঃ মুছাব্বেরুল ইসলাম চুলকাঠি বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। তিনি রবিবার দুপুরে চুলকাঠি বাজারের বিভিন্ন চান্দিনা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি পোলেরহাট, রাখালগাছি ও সিএন্ডবি ও বারাকপুর বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৬জনকে স্বল্প মেয়াদে করাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুছাব্বেরুল ইসলাম জানান,” সরকার ঘোষিত সরবাত্বক লকডাউন পালনে বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নিজেও উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে জনগনকে সচেতন করার চেষ্টা চালাছেন। তিনি আরও বলেন, ” প্রশাসন নয়, নিজের ও পরিবার-পরিজনের নিরাপত্তার কথা ভেবে সকলকে নিজ থেকে ঘরে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেন। এই মহামারী থেকে রক্ষা পেতে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরী বলে তিনি মনে করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান,চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, ৮নং খানপুর ইউপি সদস্য আব্দুল খালেক শেখ, চুলকাঠি বাজার বনিক সমিতির নেতা মনিরুজ্জামান রনি,  মুরারী কৃষ্ণ নন্দী দপ্তর প্রচার সম্পাদক দিলীপ কুমার দেবমাথ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers