সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের লখপুরে রাস্তার উপর টিউবওয়েল জনদুর্ভোগ

ফকিরহাটের লখপুরে রাস্তার উপর টিউবওয়েল জনদুর্ভোগ

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় কাচা রাস্তার মাঝখানে টিউবওয়েল থাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। টিউবওয়েলটি স্থানান্তর করে অন্যত্র স্থাপনের নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশুব্ধ পানি পানের জন্য এলাকাবাসীর সুবিধার কথা ভেবে ১৯৯৬সালের দিকে লখপুরের বানিয়াপাড়া সরকারি জায়গার উপর একটি গভীর নলকুপ স্থাপন করা হয়। পরবর্তীতে মানুষের চলাচলে সুবিধার্থে সেখান থেকে একটি রাস্তা করা হয়। যার ফলে টিউবওয়েল থেকে যায় রাস্তার মাঝখানে। এই রাস্তা দিয়ে স্থানীয় বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু টিউবওয়েল থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয় একটি স্বার্থানেশী মহল উক্ত স্থানে টিউবওয়েল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এলাকাবাসী উক্ত স্থান থেকে টিউবওয়েল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জোর দাবী জানান। এ ব্যাপারে ফকিরহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: আল আমীন জানান, যখন টিউবওয়েল স্থান করা হয়েছিল তখন রাস্তা ছিলনা। এলাকাবাসীর প্রয়োজনে পরর্বর্ীতে সেখান থেকে রাস্তা করা হয়েছে। রাস্তার উপর টিউবওয়লে থাকায় মানুষের চলাচলে সমস্যা সৃষ্টির কথা ভেবে ঐ স্থান থেকে টিউবওয়েল সরিয়ে অন্যত্র স্থাপন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers