বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
চুলকাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মাহিন্দ্র চালকের অবস্থা আশঙ্কা জনক 

চুলকাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মাহিন্দ্র চালকের অবস্থা আশঙ্কা জনক 

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে নবাবপুর এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে গতকাল (১০ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় খুলনা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাদের (২৭) ও লাভলু (৩০) নামের ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ সময় মাহিন্দ্রযোগে বাড়ি ফরার পথে চুলকাটি নবাবপুর নামক স্থানে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ২ জন নিহত, চালকসহ ৩ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এবং রাত বারোটার দিকে মাহিন্দ্র চালককে মুমূর্ষ অবস্থায় রাত ১২ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে প্রেরণ করেন। এবিষয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির আহমেদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন কাদের (২৭) ও লাভলু (৩০) নামের ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ট্রাক ও মাহিন্দ্র আটক করেছে । মামলার বিষযটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers