বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রাখালগাছিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাখালগাছিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ৯নং বাখালগাছি বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দেশের ৩ বারের সাবেক প্রানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাখালগাছি ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাতে দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রæত আরোগ্য লাভ এবং পুনরায় জনগনের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম বিশ্বাসের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এই প্রধানমন্ত্রীকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবেন না। এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এমএ সালাম, পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি লিয়াকত সর্দার, জেলা বিএরপি’র সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট সদর থানা সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, বিএনপিন নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপি নেতা শেখ সেলিম, ওহিদুজ্জামান দিপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers