সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটে সদর উপজেলার চুলকাটি বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে চুলকাটি প্রেসক্লাব চত্বরে খানপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির বাকিবিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে দাড়িঁপাল্লারর মনোনিত প্রার্থী মো: শেখ মনজুরুল হক রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মো: শেখ কামরুল আলম, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ ইউনুছ আলী, সহ- সাধারণ সম্পাদক এ্যাড. মাও: মুস্তাইন বিল্লাহ, জেলা সভাপতি ইমাম সমিতি হাফেজ মাও: রুহুল আমিন খান, সহ-সভাপতি হাফেজ মুবারক হোসাইন, জেলা আমির বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শুরা কর্মপরিষদ মাও: সহিদুল আলম, এনসিপি জেলা প্রধান সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, ডাকসু নির্বাচিত কার্যনিবার্হী কমিটির বেলাল হোসেন অঞ্জু, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে আমির মো: আরিফ শেখ, সাবেক সভাপতি মোস্তফা হায়দার ইলিয়াস, সাইফুর রহমান শেফা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িঁপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমি প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিচ্ছি এদেশে আমার মুসলমান ভাইয়ের যেমন অধিকার হিন্দু ভাইদেরও তেমন অধিকার রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers