সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনে শাহিদা আক্তারকে মনোনয়নের দাবি নেতাকর্মীদের

বাগেরহাট-খুলনার সংরক্ষিত নারী আসনে শাহিদা আক্তারকে মনোনয়নের দাবি নেতাকর্মীদের

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের পরে জেলা জুড়ে এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চলছে জল্পনা কল্পনা।চায়ের দোকান থেকে শুরু করে সচেতন মহল সব স্থানে আলোচনা কে পাচ্ছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। জেলা জুড়ে এই আলোচনায় এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল, বাগরহাট জেলা শাখার সভাপতি শাহিদা আক্তার।তৃণমূলের নেতাকর্মীরা এই অঞ্চলের (বাগেরহাট ও খুলনার একাংশ) সংরক্ষিত নারী আসনে দু:সময়ের কর্মীবান্ধব নেত্রী শাহিদা আক্তারকে চায়। দলের জন্য ত্যাগ, দু:সময়ে নেতাকর্মীর পাশে থাকা ও রাজনৈতিক দক্ষতায় এগিয়ে থাকা শাহিদা আক্তার ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বাংলায় স্নাতকোত্বর এই নারী রাজনীতিবিদ খানজাহান আলী ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রী বিষয়ক সম্পাদক থেকে শুরু করে ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, উপজেলা ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, জেলা মহিলা দলেরJ সাধারণ সম্পাদক হিসেবে  দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধিও হয়েছেন এই নারী। ২০০৯ সালে জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া গোয়ালমাঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নারী অধিকার ফোরামের সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার। ১৯৫৫ সালে চীনের বেইজিংয়ে ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে যোগদিয়েছিলেন তিনি। সব শেষ ২০২২ সাল থেকে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিদা আক্তার। শুধু পদে থাকা নয়, দলের দু:সময়ে সম্মুখভাগে থেকে আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি হামলা-মামলার শিকার কর্মীদের পাশে থেকেছেন শাহিদা আক্তার।জাতীয়তাবাদী দলের নিবেদিত এই কর্মীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই শাহিদা দলের জন্য কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জীবনের ঝুকি নিয়ে মিছিল-সমাবেশ করেছে। প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সরব উপস্থিতি ছিল। এখন দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, আমরা শাহিদাকে একটি ভাল যায়গায় দেখতে চাই। বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বলেন, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সকল দলীয় কর্মসূচিতে শাহিদা আক্তারকে আমরা পাশে পেয়েছি। দলের জন্য তার যে ত্যাগ তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে চাই। আমরা বিশ্বাস করে দল তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনয়ন দিবে। স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেন বলেন, আপা (শাহিদা আক্তার) সব সময় রাজপথে ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি, এখন জেলা মহিলা দলের সভাপতি সব জায়গায়ই তার অবদান রয়েছে। তার মত একজন দক্ষ রাজনীতিবিদকে আমরা সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে বাগেরহাটবাসী ও দলীয় নেতাকর্মীরা উপকৃত হবে। শাহিদা আক্তারকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান এই নেতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers