সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ভূমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রামপালে ভূমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় জমি জবরদখল, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রেসক্লাব রামপাল মিলনায়তনে সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টায় সংবাদ সম্মেলন করেছেন শেখ ওমর ফারুক (৫৮)। তিনি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মমিন উদ্দিনের পুত্র। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ ওমর ফারুক অভিযোগ করে বলেন, চাঁদপুর মৌজা, মানিকনগর মৌজা ও দাকোপা মৌজাস্থ এস.এ খতিয়ান নং ১০৭, ৩৫৬ ও ৪২৫ এবং বিআরএস দাগ নং ১৭২৩, ৩২৪, ৩৩০, ৩৬০, ৩৫৯, ৩৫৭ ও ৩৭১-এর অন্তর্ভুক্ত মোট ০.৪৭ একর জমি তিনি দলিল নং ১২১৪/২০১৩ মূলে তার চাচাতো বোন ফরিদা বেগমের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই তার চাচাতো ভাই শেখ শাহীনুর ইসলাম (৫০) ও শেখ মনিরুল ইসলাম (৩৫) স্থানীয় রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির জোরে তার জমি জবরদখল করে রেখেছে। জমির দখল নিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসী হামলা চালিয়ে তার পা ভেঙে দেওয়া হয়। তিনি আরও বলেন, ২০১৬ সালে তৎকালীন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে বিবাদীপক্ষ প্রতি বছর ০.৪৭ একর জমির বিপরীতে ১৫ হাজার টাকা হারে হারী প্রদান করার অঙ্গীকার করলেও পরে তা ভঙ্গ করে। এতে ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার মোট হারী পাওনা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও বিবাদীরা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সর্বশেষ গত ২ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে জমির পাশে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনের মাধ্যমে শেখ ওমর ফারুক তার বৈধ মালিকানাধীন জমি জবরদখলমুক্ত করা, পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা হারী আদায়, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers