শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম পরিদর্শনকালে বলেছেন, ‘এ দেশ আমাদের। হিন্দু মসুলমান যার যার ধর্ম সে সে পালন করবে, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য।’ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চুলকাটি বনিকপাড়া সর্বাজনীন পূজা মন্দিরে বিজয়াধূম দশমীতে মহোৎসবে বলেন হিন্দু মুসলিম পারস্পরিক ভাই ভাই আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। গত ৪ দিন ধরে বাগেরহাট জেলার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার প্রায় ৬৭ টি পূজা মন্ডপ সফর করেছি। গতবছরের তুলনায় এবার প্রায় ২ হাজার পূজা মন্দির বেড়েছে । রামপাল ও মংলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়নের বড় বড় পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও নির্দেশনা নিয়ে আমাদের সকল নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা নাগরিক ভাইয়েরা যাতে পূর্ণ নিরাপত্তা আনন্দঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে নিরাপত্তার সাথে তাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। র্সেই নির্দেশনা অনুযায়ী আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে দিন রাত কাজ করেছে। একপর্দায় তিনি বলেন চুলকাটি বনিপাড়া দুর্গা মন্ডপে আপনাদের ধর্মের ঐতিহ্য ইতিহাস তুলে ধরেছেন । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে কৃষিবিদ শামীমুর রহমান শামীম শারদীয় উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল ফকির, চুলকাটি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপঙ্কর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু খানপুর এমপিও রাখালগাছি ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
Leave a Reply