সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ইউপি সচিবের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ

রাখালগাছি ইউপি সচিবের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ

চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন এর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গত (২৩ শে জুলাই) রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ড (সৈয়দপুর) এর আঃ কুদ্দুস ফকির এর পুত্র ফকির মাহমুদুর রহমান বাদী হয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সরোয়ার হোসেন রাখালগাছি ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর থেকে সে সাধারন জনগনকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। সে বিগত ২০১০-১৬ সাল পর্যন্ত রাখালগাছি ইউনিয়নের সচিব হিসাবে দায়িত্ব পালনের সময় টাকার বিনিময়ে অনেক ভুয়া জন্ম নিবন্ধন করেছিল। সে সব জন্ম নিবন্ধন এখন অনলাইনে পাওয়া যায় না। তিনি এখন আবার রাখালগাছি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছে। এখন সে সব জন্ম নিবন্ধন তার কাছে নিয়ে গেলে পুনরায় নতুন করে দেওয়ার কথা বলে নানা ভাবে হয়রানি করছে। এমন কি আবার নতুন করে টাকা দাবি করছে। তার কাছে সাধারণ মানুষ কাজের জন্য গেলে সে তাদের সাথে খুব বাজে ব্যাবহার করেন। তিনি বিগত সময় যে সব ইউনিয়নে দায়িত্ব পালন করছে তার নামে নান্য অভিযোগ রয়েছে। ফকির মাহমুদুর রহমান বলেন, আমি জন্ম নিবন্ধন করতে গেলে আমাকে নানা ভাবে হয়রানি করেছে। আমি তিন মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য তার কাছে যাচ্ছি। সে প্রথমে আমার কাছে টাকা দাবি করেছে। আমি টাকা না দেওয়ার কারনে সে খুব হয়রানি করেছে। এ ছাড়াও সে মৃত্যু নিবন্ধনে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা গ্রহন করে এবং এর কোন রশিদ দেয় না। ইউপি সচিব সরোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা ও ভিত্তিহীন। আমি এমন কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers