সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলায় ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ উদ্বোধন, পাশে গড়ে উঠছে ফ্রি হাসপাতালও

বাগেরহাট সদর উপজেলায় ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ উদ্বোধন, পাশে গড়ে উঠছে ফ্রি হাসপাতালও

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘শিখা কবরস্থান’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) আছরের নামাজের পর এই কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ।এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান রাজু ভট্টকানপুর হাফেজ মো. আলী আহম্মেদ, সাংবাদিক ও সমাজসেবক শেখ মিরানুজ্জামান (মিরন) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চিন্তা থেকে সর্বসাধারণের জন্য ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ প্রতিষ্ঠা করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকায়। শুক্রবার আসরের নামাজের পর এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কবরস্থানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম। শিল্পপতি ও সমাজসেবক রাজু আহম্মেদ জানান, “মানুষের শেষ ঠিকানাটাও হোক সম্মানজনক ও সবার জন্য উন্মুক্ত—এই ভাবনা থেকেই শিখা কবরস্থানের যাত্রা। তিনি আরও জানান, এই কবরস্থানের পাশে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন অনেকে। এই কবরস্থান পরিচালনা করবেন ফাইয়াজ স্টেট’ নামক একটি মানবিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers