সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে সৈয়দপুর সুপার লীগ-২০২৫ নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চুলকাটিতে সৈয়দপুর সুপার লীগ-২০২৫ নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চুলকাটি প্রতিনিধি:
বাগেরহাট সদরের চুলকাটিতে সৈয়দপুর ইয়ং স্টারের উদ্যোগে সৈয়দপুর সুপার লীগের ১১ তম আসরের খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈয়দপুর ইয়ং স্টারের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় নাইট ক্রিকেট লীগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন বাপ্পি। এ সময় অন্যন্যের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রুমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহফুজুর রহমান (সেন্টু), রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ নাজমুল হোসেন, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ”সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হাসান আল মামুন বাপ্পি বলেন বর্তমান যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইলের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ৮ দলীয় নাইট ক্রিকেট লীগের ফাইনালে The united braves চ্যাম্পিয়ন এবং Generation21 রানার্সআপ হয়েছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers