সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব

বাগেরহাটে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে তারুন্যের উৎসব উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে এ উৎসব অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি সামাজিক আচরণে দুর্বল শিশু ও তাদের অভিভাবকরা। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে আসা অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা শহরের স্বাধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। এদের মধ্যে কেউ কানে শোনে না, কেউ কথা বলতে পারেন না, আবার কারও স্বাভাবিক বৃদ্ধি হয়নি, কেউ বা আবার ঠিকমত হাটতে পারেন না। শারীরিক এরকম নানা সমস্যরা মধ্যেও ক্রীড়া উৎসবে আসতে পেরে সবাই আনন্দিত, সবার চোখে মুখে আনন্দের ছাপ।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসব শিশুরা বাসকেট বল, ব্যাটমিন্টন, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, নাচ, গানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দিনব্যাপি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয়। ব্যতিক্রমী এই প্রশিক্ষনে অংশগ্রহন করতে পেরে খুশি পিছিয়ে পড়া শিশু ও তাদের অভিভাবকরা। অটিস্টিক শিশুদের জন্য প্রতিনিয়ত এই ধরণের আয়োজন করতে পারলে, তাদের সমজের মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে অণুষ্ঠিত ক্রীড়া উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers