শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান

ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান

 বাগেরহাট প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৮ আসন থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাগেরহাটের কৃতি সন্তান ও অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত স্বপ্নের বিডি’-এর প্রকাশক ও সম্পাদক শেখ মিজানুর রহমান। বুধবার দুপুরে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন,  “আমি জনগণের কথা বলার একটি মঞ্চ তৈরি করতে চাই—যেখানে সত্য, ন্যায় ও পরিবর্তনের ভাষা উচ্চারিত হবে। ঢাকা-৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন ও ন্যায়ের প্রত্যাশা করছেন, সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত।” তিনি আরও জানান, তার অঙ্গীকার হলো জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত করা। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে এনসিপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা দেবে দলটি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers