সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করলেন ছাত্রদল নেতা

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করলেন ছাত্রদল নেতা

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ট মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মিজানুর মাহমুদ রাজন, প্রতিষ্ঠানের সহকারী সুপার আঃ রহিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। এরপর বেলা ১১টায় পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আতিয়ার রহমান, বাবু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, যুবনেতা সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। উদ্দীপন অফিস, বাগেরহাটের সহযোগিতায় মাদক সন্ত্রাস মুক্ত ছাত্র সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দাবা, লুডু, ক্যারাম সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে এমন সব ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভবিষ্যতে এমন সব মহৎ উদ্যোগ গ্রহণ করে হলে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহ বৃদ্ধি পাবে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব এবং পৌর ও বাগেরহাট সদর উপজেলা উদ্দীপন ক্লাবের প্রধান সমন্বয়ক হাবিবুল্লাহ ওয়াহিদ হাবিব বলেন, শিক্ষার্থীরা যাতে তাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ পায়, এজন্য আমরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করছি। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো বেশি মনোযোগী হবে এবং মাদক সন্ত্রাস ইভটিজিং ধর্ষণ পরিহার করে সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে পারবে। তিনি আরো বলেন, তরুন ও কিশোর-কিশোরীরা স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও নেতৃত্বের বিকাশের মধ্য দিয়ে এই সমাজের অবক্ষয় গুলো পরিবর্তন করে সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে পারবে -ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers