সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
বাগেরহাটে শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা সদরের খানপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিক নেতা শেখ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এবং খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরফদার রবিউল ইসলাম, আলোচনা সভায় অংশগ্রহণ করেন, জেলা শ্রমিক দল নেতা আবু হানিফ শানু, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন, জেলা যুবদলের সাবেক কোষাধক্ষ্য ফকির মাসুম বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আবুল হাসেম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ গোলাম মোস্তফা, খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবীর হাওলাদার, শিমুল মল্লিক, আল হেলাল বাবু, হাওলাদার সরোয়ার হোসেন, শেখ আইয়ুব আলী, মোক্তার মোড়ল, ওয়াহিদুজ্জামান, শেখ জাবের, ফরিদা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কাছারী বাড়ী এলাকায় শ্রমিক দলের একটি অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করে শ্রমিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply