বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চুলকাটিতে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ: ৬ লক্ষ টাকার ক্ষতি

চুলকাটিতে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ: ৬ লক্ষ টাকার ক্ষতি

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিৎপুর দক্ষিণপাড়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, বাগেরহাট উপজেলার রনজিৎপুর গ্রামের সুশান্ত দাশের ২ একরের মৎস্যঘেরে সোনালী গলদা জাতের মাছ চাষ করে আসছেন। ঘেরে তিনি ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা মজুদ করেন। গত (৩০ নভেম্বর) রবিবার রাত অনুমান সাড়ে ১২ টার সময় দুর্বৃত্তরা ঘের মালিক সঞ্জয় দাশ ও তার ২ জন কর্মচারীকে ঘেরের বাসায় বেধে রেখে বিষ প্রয়োগ করে রাত ৪টা পর্যন্ত মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে পরদিন সকালে ঘেরে থাকা বাকি গলদা মাছ মরে পঁচে ভেসে ওঠে। এতে ঘের মালিকের ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। ভুক্তভোগী সঞ্জয় জানান এ ঘটনায় চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ঘেরটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। বাগেরহাট সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া রয়েছে। এর পূর্বে উপজেলার একই গ্রামে কয়েকবার মৎস্যঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে ঘের মালিকরা এখন ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা ঘটনাস্থল বিষ প্রযোগ মাছের ঘের পরিদর্শন করেছি, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers