সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন

নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর  উপজেলার রাখালগাছি  ইউনিয়নের সৈয়দপুরে  “নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট” খেলার প্রথম আসর এর শুভ উদ্বোধন ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ শুক্রবার (১২ এপ্রিল)  রাত ৮ টার সময় ইমন ফারাজীর সভাপতিত্বে সৈয়দপুর বালুর মাঠে এক রাত ব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং রাখালগাছি  ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী ও মোঃ তহিদ মোল্লার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শ্রমিক লীগ সাধারন সম্পাদক ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য  মোঃ মনিরুল ইসলাম ফারাজী, শেখ মোহাম্মদ আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফি

উক্ত ফাইনাল খেলায় লখপুরকে হারিয়ে সৈয়দপুর  জয় লাভ করে চ্যাম্পিয়ন প্রাইজমানি ও ট্রফি অর্জন করেন। রানার্সআপ হিসেবে লখপুর জয়যুক্ত হয়। সিজন-১ নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাগর ফারাজী ও ইমন ফারাজী, আয়োজন কমিটির কর্ণধার তহিদ মোল্লা ও তানভির সিদ্দিকী। নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের প্রধান কর্মকর্তা ইমন ফারাজীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার ছোট ভাই নয়ন ফারাজী (৮ বছর বয়সে) এক দুর্ঘটনায় মারা যান তারই নামে এই খেলার আয়োজন করেছি আমি আশা করি তার স্মৃতি ধরে রাখতে তার স্মরণে আমরা যাতে  শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি ও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে প্রতি বছর খেলার আয়োজন করবো বলে আয়োজন কমিটিকে আশ্বাস দেন। রাত ৮ টা থেকে শুরু করে রাত ব্যাপী খেলা শেষে  চ্যাম্পিয়ন দল সৈয়দপুর টিম মালিক সাইদ ফারাজী, মামুন ফকির,আসলাম শেখ ও মাফুজ মোড়ল এবং রানার্সআপ লখপুর ক্রিকেট দলের হাতে প্রাইজটাইজ ও ট্রফি  পুরষ্কার তুলে দেন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার প্রাইজমানি পান সৈয়দপুর ক্রিকেট টিমের মো: টিপু। উক্ত খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আল-আমিন ও মো: ব্লু প্রমূখ। রাত ব্যাপী এ খেলা ক্রিকেটপ্রেমী দর্শকরা আনন্দ সাথে উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers