শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের রাখালগাছিতে শেখ তন্ময়ের নির্বাচনী পথসভা জনসভায় পরিণত হয়েছে

বাগেরহাটের রাখালগাছিতে শেখ তন্ময়ের নির্বাচনী পথসভা জনসভায় পরিণত হয়েছে

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় নির্বাচনী প্রচারনা পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী পথসভা থেকে জনসভায় পরিণত হয়ে মানুষের ঢল নামে। রাখালগাছি পরিষদ কতৃক আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে সবাইকে নিয়ে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবার জন্য আহ্বান জানান।তিনি বলেন, যারা ‘ভোট হয় না’ বা ‘ভোট দিতে পারি না’ বলবে তাদের সাথে করে নিয়ে আসবেন। তারা তাদের ইচ্ছা মতো ভোট দিবে। আপনারা যারা নৌকার কর্মী সমর্থক তারা নৌকায় ভোট দিবেন এবং পরিবারের সকলকে ভোটকেন্দ্রে নিয়ে আসবেন। তিনি আওয়ামী লীগের ১৫ বছরের ফিরিস্তী তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতায় ও উন্নয়নের ধরে অব্যাহত রাখতে দলীয় কর্মকান্ড আরোও বেগমান হতে হবে । প্রতিটা কেন্দ্র থেকে আমাকে বিজয়ী করে এই রাখালগাছি ইউনিয়নের উন্নয়নমূলক কাজের জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে আপনাদের কাছে আবার নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী করতে হবে ইউনিয়নের সকল রাস্তা-ঘাট স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। উক্ত জনসভায় জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেলের আহ্বায়ক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজীসহ রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers