শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ

বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে শীতের শুরুতেই বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রান তহবিলে ৪২০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার(০৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনর হাতে এ কম্বল তুলে দেন আশার এডিএম মো: গোলাম কিবরিয়া ও ডিস্টিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান। কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম,আশার সিআরএম শেখ শাহাবুদ্দিন ইউসুফ, সি.বিএম অরুপ চন্দ্র রানা, ইয়াছিন নুর, শ্যামলেন্দু বাড়ৈ, এএসই মোঃ শাহআলম শেখসহ অন্যান্য কর্মকর্তারা। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব কম্বল হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারূী সংস্থা আশার কর্মকর্তারা। আশার পক্ষ থেকে আশার ডিস্টিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান জানান, আশার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় বাগেরহাট জেলার অসহায় মানুষের জন্য আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers