সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মিজানুর রহমান জিহাদী গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। একজন দ্বীনি আলেমের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। বেশ কিছু দিন আগে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। বুধবার (২০শে সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টায় তিনি চুলকাটির ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১১টায় মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সায়িত হলেন এই প্রখ্যাত আলেমে দ্বীন।
Leave a Reply