শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে বয়: সন্ধিকালে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে বয়: সন্ধিকালে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বয়: সন্ধিকালে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজের হল রুমে মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষকদের অংশগ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগিতা অনুষ্ঠিত কর্মশালায় ৬২ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান।
কর্মশালায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রক্তস্বল্পতা প্রতিরোধ, আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়া ও বয়: সন্ধিকালে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ার উপর বিষদ আলোচনা করেন। এছাড়াও বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হিসামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়ক নুসরাত জাহান ও জেলা শিক্ষা অফিসারে প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers