সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত

একটি বিশেষ ঘোষণা

চুলকাটি ডেস্ক

এতদ্বারা রাখালগাছি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ভাতার অর্থ সুষ্ঠুভাবে বিতরণ করার লক্ষ্যে রাখালগাছি ইউনিয়ন পরিষদে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে।

এই লাইভ ভেরিফিকেশনে সকল ভাতাভোগীদের উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

তাই আগামী ২২শে আগস্ট মঙ্গলবার ১নং ওয়ার্ড সুগন্ধি, ২ ও ৩নং ওয়ার্ড সৈয়দপুরের সকল ভাতাভোগীদের সশরীরে উপস্থিত হতে হবে।

আগামী ২৩শে আগস্ট বুধবার ৪নং ওয়ার্ড সুনগর, ৫নং ওয়ার্ড বড় পাইকপাড়া, ৬নং ওয়ার্ড ছোট পাইকপাড়া ও দরি রসুলপুরের সকল ভাতাভোগীদের সশরীরে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হচ্ছে।

আগামী ২৪শে আগস্ট বৃহস্পতিবার ৭নং ওয়ার্ড রসুলপুর, ৮নং ওয়ার্ড ক্ষুদ্রচাকশ্রী, উত্তর সুগন্ধি ও ৯নং ওয়ার্ড কররীর সকল ভাতাভোগীদের সশরীরে উপস্থিত হতে হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের ভাতাভোগীকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের ফটোকপি, মোবাইল নাম্বার ও ভাতার বইয়ের ফটোকপি নিয়ে সশরীরে উপস্থিত হয়ে যাচাই কাজে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, কোনো ভাতাভোগী লাইভ ভেরিফিকেশনের সময় উপস্থিত না হলে তার ভাতার বই বাতিল বলে গণ্য হবে।

অনুরোধক্রমে:-
চেয়ারম্যান, ৯ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers