সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ক্ষুদ্র চাকশ্রীতে ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট

বাগেরহাটে ক্ষুদ্র চাকশ্রীতে ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট

চুলকাটি অফিস

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্র চাকশ্রী গ্রামে এক কাঠ ব্যবসায়ীর বাড়ীতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা,ভাংচুর লুটপাট ও শতাধীক ফলন্ত গাছ কর্তনের ঘটনা ঘটেছে। সদ্য মা হারা চার শিশু সন্তানদের নিয়ে ঐ পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১লা আগষ্ট) সকাল ১০ টায় উক্ত গ্রামের মোজাফর হোসেনের পুত্র কাঠ ব্যবসায়ী খাইরুল হোসেনের বাড়ীতে।
প্রত্যক্ষ্যদর্শী ও ভুক্তভোগীর পিতা মোজাফর হোসেন জানান,মঙ্গলবার সকালে তার ছেলে খাইরুল হোসেন কাঠ ব্যবসার কাজে বাইরে চলে যান,তার দুই নাতনি স্থানীয় ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে চলে যান, এসময় তিন বছর বয়সী মা হারা অপর যমজ দুই নাতিদের নিয়ে তিনি বাড়িতে ছিলেন। এসময় স্থানীয় একই গ্রামের মৃতঃ শাহাদাৎ ফকিরের পুত্র সালাম ফকির তার জামাই আ”লীগ নেতা জুয়েল সহ ১২/১৫ জন লোক এসে তার সামনে সব ফলন্ত গাছপালা কেটে ফেলে এবং বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা জমির দলিলপত্র,নগদ টাকা,স্বর্ণালোংকার নিয়ে তারা ব্যপক ভাংচুর ও তান্ডাব চালায়। স্থানীয় এলাকাবাসী দর্শকের ভুমিকা পালন করলেও ভয়ে কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। ভুক্তভোগী খাইরুল হোসেন জানান, স্থানীয় সালাম শেখের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে জামাতা খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল তরফদারের নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা সন্ত্রাসী এনে এই তান্ডব চালায়। ঘটনার খবর শুনে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। বর্তমানে পরিবারটি বসতঘর ও অনান্য মালামাল হারিয়ে তারা এখন চরম মানবেতর জীবন যাপন করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers