সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
চুলকাটি অফিস
“রক্তদানে পাবো না ভয় দান করবো স্বইচ্ছায়” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে একজন রক্তযোদ্ধার কাছে তার রক্তদান অন্য স্বাভাবিক কাজের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ, তাই তো প্রয়োজনের তাগিদে সকল কাজ ফেলে রক্ত দান করে যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন পর্দার আড়ালে থাকা সেসব মানুষ এবং সাধারণ মানুষ যারা রক্তদানে ভয় পায় তাদের ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করাই স্বদেশী রক্তযোদ্ধাদের মুল উদ্দেশ্য। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি, খানপুর,রামপাল উপজেলার উজলকুড়, ফয়লা, রামপাল, ফকিরহাট উপজেলার বেতাগা, শুভদিয়া, লখপুরসহ বাগেরহাটসহ দেশজুড়ে স্বইচ্ছায় রক্তদান উৎসাহী নতুন প্রজন্মের তরুণদের উদ্যোগে স্বদেশী রক্তযোদ্ধা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছ। প্রতিষ্ঠাতা সভাপতি রেজোয়ান ফকির (রাহাত)এর সভাপতিত্বে ও আশিকুজ্জামান হৃদয় (ইমন) এর সঞ্চালনায় স্বদেশী রক্তযোদ্ধা কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর কর্মকর্তা ও রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, মোঃ সাগর ফরাজী, সাংবাদিক শেখ আসাদুজ্জামান সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী ফকির মনিরুজ্জামান মনি, পিয়াস দাস প্রমূখ । স্বদেশী রক্তযোদ্ধা কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন, প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান ফকির (রাহাত) সাধারণ সম্পাদক আশিকুজ্জামান (ইমন), সহসভাপতি, খান তামিম হোসেন, সহসভাপতি টুটুল মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বিশ্বাস, আফজাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কাজী রেজওয়ানুল হক রিসাত, রাতুল শেখ, শাহরিয়ার সবুজ, অর্থ সম্পাদক আকরামুজ্জামান সুজন, সৌরভ দেবনাথ, দপ্তর সম্পাদক ইমরান হোসেন (রাকিব), নাদিম মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নাজমুস সাকিব প্রমূখ। স্বদেশী রক্তযোদ্ধা সদস্যবৃন্দরা হলেন মো: ফজলে রাব্বী, মো: সাব্বির বিশ্বাস, দেবাশিষ ভদ্র, আফজাল বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, রাহুল দাস, সৌরভ দেব নাথ, কামাল মোল্লা,অন্তু দেব নাথ, খান তামিম হোসেন, প্রান্ত দেবনাথ, কিশোর অধিকারী, গৌরব কর্মকার, বাপ্পি বনিক, আরিফ হোসেনসহ একশত সদস্য বিশিষ্ট একটি “স্বদেশী রক্তযোদ্ধা” কমিটি স্বইচ্ছায় রক্তদানে যোগদান করেছে। ফ্রী ক্যাম্পেইন এছাড়া এলাকায় বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
Leave a Reply