বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে হবে ঈদের প্রধান জামাত

বাগেরহাট অফিস
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আযহার প্রধান জামাত। প্রতি বছরের মত এবারও ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার জামাত হবে তিনটি। ঐতিহ্যবাহি এ মসজিদে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রতি বছরের মত এবারও বাগেরহাট জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে। মুসল্লিদের কথা চিন্তা করে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে এখানে। ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং কোন অনাকাংখিত ঘটনা এড়াতে আইনশংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া জেলা শহরের অন্যান্য ঈদগাহ ও মসজিদে যথাযথ সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, ষাটগম্বুজ মসজিদ ছাড়াও জেলার খানজাহান আলীর মাজার জামে মসজিদ ও পুরাতন কোর্ট জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে রেলওয়ে জামে মসজিদে,৭৩০ মিনিটে মিনিটে, আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, হরিণ খানা জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, নাগেরবাজার হাজি আরিফ জামে মসজিদ ও পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা শহরের অন্যান্য ঈদগাহ ও মসজিদে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers