সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিশ্ব বন্যপ্রাণী দিবসে বক্তারা ‘সুন্দরবনকে বাঁচাতে হলে বন্যপ্রাণীদেরও বাঁচতে দিতে হবে’

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বক্তারা ‘সুন্দরবনকে বাঁচাতে হলে বন্যপ্রাণীদেরও বাঁচতে দিতে হবে’

বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘সুন্দরবন শুধু মানুষের জীবন জীবিকার উৎস নয়, ঘূর্ণিঝড় জলোচ্ছ¡সসহ প্রাকৃতিক দূর্যোগের সময় সুন্দরবন বুক আগলে নিজে লন্ডভন্ড হয়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোকে থেকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনসহ মানব সৃষ্টি প্রতিবন্ধকতার কারণে আজ সুন্দরবনের বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। এসব কারনে ইতিমধ্যেই সুন্দরবন হতে দুই প্রজাতির গন্ডার, দুই প্রজাতির হরিণ, মিঠাপানি প্রজাতির কুমির ও বন্য প্রজাতির মহিষ বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের রাজা রয়ের বেঙ্গল টাইগার, ইরাবতী ডলফিন, বাটাগুর বাচকা কচ্ছপও অস্তিত্ব সংকটে পড়েছে। সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বন্যপ্রাণীদের বাঁচতে দিতে হবে।’
রবিবার সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অফিসে বিশ্ব বন্যপ্রাণী দিবসে ‘সকলের অংশ গ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যে নিয়ে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বিশ^ ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের সুন্দরী-পশুরসহ ৩৩৪ প্রজাতির গাছ, ১৬৫ প্রজাতির শৈবাল, ১৩ প্রজাতির অর্কিড, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে হলে ধ্বংস করা করা যাবেনা এই ম্যানগ্রোভ বনকে। সুন্দরবনসহ দেশের সব সংরক্ষিত বনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।’
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান, চাঁদপাই সিএমসি সভাপতি শেখ শফিকুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ মো. আল আমীন মোছাল্লীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিগত ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে মার্চ মাসের প্রথম রবিবারকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers