সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে নদী খাল থেকে পারশে মাছের পোনা আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বগুড়ার খাল এলাকায় আটক এসব জেলেদের ট্রলারে থাকা ৫০ হাজার পিস পারশে মাছের পোনা ম্যানগ্রোভ এই বনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে। আটক জেলেরা হলেন, ইউসুফ শেখ (৪৮), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৮), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিব গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমার সানা (৫০)। তাদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সুরজিৎ চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, মশারি জাল দিয়ে একটি পারশে মাছের পোনা আহরণ করতে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১ প্রজাতির অন্য মাছের পোনা ও ৩১২ প্রজাতির জলজ প্রাণীর রেণু বিনষ্ট হয়। এত করে সুন্দরবনের নদীখালে মাছের উৎপাদন কমে আসছে। এজন্য শুধু পারশে মাছের রেণু পোনাই নয়, সব মাছের রেণু পোনা আহরণ সুম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। এই অবস্থায় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধ ভাবে পারশে মাছের পোনা আহরণের খবর আসে বন বিভাগের কাছে। এমন খবরে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বগুড়া নদীর ঘাটে অভিযান চালায় বন বিভাগ। এসময় একটি ট্রলার আটক করা হয়। আটক করা ট্রলারে থাকা ১০ জেলের কাছ থেকে ৫০ হাজার পিস পারশে মাছের পোনা জব্দ করা হয়। পরে তা সুন্দরবনের নদীতে ফের অবমুক্ত করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers