শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত হওয়ার দু’দিন লোকালয়ে বাঘের গর্জন

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত হওয়ার দু’দিন লোকালয়ে বাঘের গর্জন

বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত হওয়ার দু’দিন পরে আবার লোকালয়ে বাঘের গর্জন শোনা গেছে। রবিবার (২৯ জানুয়ারি) রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের বাসিন্দারা বাঘের গর্জন শুনতে পান। ধারণা করা হচ্ছে, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সুধীরের সিলা ও মিস্ত্রির সিলা এলাকায় এ বাঘ ডাকাডাকি করেছে। এদিকে বাঘের গর্জনের খবর পেয়ে রাতভর বনবিভাগ ও স্থানীয়রা এলাকায় মাইকিং করেছেন, পাহারা দিয়েছেন অনেকে মিলে। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা রাতভর পাহাড়া দিয়েছি। এলাকায় মাইকিং করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাঘটি লোকালয়ের আশপাশে রয়েছে। মোহাম্মদ শাহজাহান আরও বলেন, সুন্দরবন ও পশ্চিম আমুরবুনিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা ভোলা নদী অনেক সরু। নদীটি শুকিয়ে গেছে, যার কারণে যে কোনো সময় বাঘ আসতে পারে। এ কারণে এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন। বনবিভাগ খুব সতর্ক অবস্থায় আছে। আশা করি, কোনো সমস্যা হবে না।এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে একই এলাকায় মাছ ধরার সময় অনুক’ল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমণের শিকার হন। এসময় স্থানীয়দের চিৎকারে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। বর্তমানে অনুকূল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers