সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপি-জামায়াত এখন পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছে এমপি-তন্ময়

বিএনপি-জামায়াত এখন পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছে এমপি-তন্ময়

চুলকাটি ডেস্ক
বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াত এখন পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছে। তাদের কাজ ও কথার কোন মিল নাই। তারা এখন মরিয়া হয়ে দেশের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতীর কল্যানে কাজ করুন। দেশ ও জাতীর কল্যানে কাজ করলে জনগন আপনাদের পাশে থাকবে। তিনি শনিবার (১৭ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় খাঁনপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক স্বাধীনতা মঞ্চে আয়োজিত চার শতাধীক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাই। আপনারা সকলে সমন্বয় থাকলে তারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মিদের সজাগ থাকারও আহবান জানান।
খাঁনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল আলম সাহেব ও এমপি একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম।
ইউপি সচিব মোঃ জাহাংগীর আকনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি ননী গোপাল সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার, জেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদ সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers