সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ তন্ময় উদ্যোগে ২৫ বছর পর মধুমতি নদীতে নৌকা বাইচ

শেখ তন্ময় উদ্যোগে ২৫ বছর পর মধুমতি নদীতে নৌকা বাইচ

মোল্লা আব্দুর রব, বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারী ও পাশর্^বর্তি গোপালগঞ্জ জেলার মধ্যদিয়ে বয়ে চলা মধুমতি নদীতে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগীতা। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে মধুমতির নদীর দু’পাড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন পর নৌকা বাইচ উপভোগ করতে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সকল বয়েসী নারী, পুরুষ ও শিশুদের আগমনে নদীর দু’পাড় মিলন মেলায় পরিনত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ৩টি গ্রæপে মোট ২৭টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়।এছাড়া ৩টি দলে নারীদলও এ প্রযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতায় গ্রæপ-এ থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কালিপদ তালুকদারের নৌকা, ২য় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার অংশপতি বৈরাগির নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মাদারিপুর জেলার অমিত বৈদ্য’র নৌকা। গ্রæপ-বি থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ভাই ভাই জলপরি নৌকা, ২য় স্থান অধিকার করেন একই এলাকার জয় মা কালি নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন একই এলাকার মা দূর্গা নৌকা। এছাড়া গ্রæপ-সি থেকে অংশ নেয়া নারী দলের মধ্যে প্রথম হয়েছেন টুঙ্গিপাড়া, ২য় হয়েছেন ও তৃতীয় হয়েছেন কোটালিপাড়া নারী দল। নৌকা বাইচ শেষে সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিটি গ্রæপের প্রধান বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় দলকে ৬০ হাজার টাকা, তৃতীয় অবস্থানকারীকে ৪০ হাজার টাকাসহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগীয় অংশগ্রহনকারী প্রতিটি দলকেই ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ। এসময় সম্মনিত অতিথি হিসাবে নৌকা বাইস উপভোগ করেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শেখ হেলাল উদ্দিন এমপির সহধর্মিনী রুপা চৌধুরী, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার, শেখ হেলাল এর একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট পুলিশ সুপার কে,এম আরিফুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers