সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাগেরহাট অফিস
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।সারাদেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাডছে,ডেগু থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার প্রানকেন্দ্র সাধনার মোড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এউপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেগু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।এসময় পৌরসভার মেয়র খান হাবিবুর

রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাগেরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোসাব্বেরুল ইসলামসহ পৌরসভা সকল কাউন্সিলরা কর্মসুচিতে অংশ নেন। এধরণের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে খুশি শহরবাসী।বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানর বলেন,পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সকল ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে।আশাকরি আগামী ৭ দিনের মধ্যে পৌরশহর শতভাগ পরিছন্নতার আওতায় আসবে।তাই সকল বাড়ির মালিকদের সহযোগিতা আহবান জানান তিনি।বাগেরহাট পৌরসভার

প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোসাব্বেরুল ইসলাম বলেন,যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে অপরিস্কার রাখার কারনে ড্গেু ও চিকুনগুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।এসব রোগ থেকে রক্ষা পেতে হলে সকলকে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে।হাট বাজারের দোকানপাট এবং নিজ বাড়ির আঙ্গিনা ও বনজঙ্গল পরিস্কার করতে হবে।যদি পরিস্কার না করে তাহলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers