সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা শুরু

বাগেরহাটে ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা শুরু

এস এম রাজ, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড়ে ছয় দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গত দুই বছর করোনা মহামারির কারণে বড় ধরনের উৎসব হয়নি ফলে এবারের রাসমেলা উপলক্ষে স্থানীয়দের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মেলার উদ্বোধন শেষে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দুইশত বছরের সৌহার্দ্য ও সম্প্রতির মিলনমেলা এই রাস উৎসব। এখানকার মানুষ তাদের আজন্ম লালিত ধর্মীয় ঐতিহ্যকে আঁকড়ে ধরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আশা করি এই ধারাবাহিকতা সর্বদা বজায় থাকবে। এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন প্রমুখ উপস্থিত ছিলেন। রাতেই ঝলমলিয়া দিঘির পাড়ে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে। পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে আসছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা। স্বপন দাশ নামে এক দশনার্থী বলেন, বন্ধু-বান্ধব নিয়ে মেলায় এসেছি। শত শত দোকানির নানা ধরনের পসরা দেখে ভাল লাগছে।
মেলা আয়োজক কমিটির সভাপতি ও হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, দুইশ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব উপলক্ষে ঝলমলিয়া দিঘির পাড়ে মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর পূর্ণিমা তিথিতে শ্রী কৃষ্ণের স্মরণে রাস লীলার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে দীর্ঘ সময় ধরে চলে আসা এ মেলা এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ছয় দিনব্যাপী এই মেলায় রয়েছে বিভিন্ন রাইডস, মনোহরী খাবার, কাসা-পিতল, খেলনা, কসমেটিকসসহ প্রায় দুইশতাধিক দোকান। করোনাকালীন সময়ে মেলায় সীমাবদ্ধতা থাকলেও এবার ছিল ব্যতিক্রমী নানান আয়োজন। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বাউল গান, পালা গান, ধর্মীয় গীতি, পূজা-পার্বন ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers