শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

বাগেরহাট প্রতিনিধি :
সুন্দরবনের দুবলার চরে শতবর্ষী রাস উৎসব শুরু হয়েছে । রবিবার (৬ নভেম্বর) সকালে আলোরকোলে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। সন্ধ্যায় দুবলার চরের মন্দিরে সন্ধ্যাপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ রাস উৎসব উদযাপন শুরু করবেন। পূজা ও পুণ্যস্নানের মাধ্যমে আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে। ২০১৯ সালের আগে প্রতিবছর দুবলার চরে পূজার পাশাপাশি রাস মেলাও অনুষ্ঠিত হতো। হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষ এ উৎসবে হাজির হয়। কিন্তু ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাস মেলা হয়নি। করোনার কারণে ২০২০ সাল থেকে মেলা বন্ধ রাখে প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে। সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতে তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের টহল দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers