সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালের ফয়লাহাটে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন

রামপালের ফয়লাহাটে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক
রামপালের ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আড়ৎ চত্বরে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এ রাসেল, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো.  আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, কাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ। এ সময় স্থানীয় এক্সিম ব্যাংক কর্মকর্তা, ফয়লাহাট বাজার ব্যবসায়ী, আড়ৎদার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা এ রাসেল বলেন মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার নানান সুযোগ সুবিধা প্রদান করে আসছে। আপনাদের ব্যবসা পরিচালনায় আধুনিক পদ্ধতিতে মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য বহুমুখী ভবন নির্মাণ, বরফকল স্থাপনসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে এ এলাকার চাষিরা এগিয়ে আছেন। আরও বেশি উতপাদন বাড়াতে আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers