বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
৩ দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

৩ দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

বাগেরহাট প্রতিনিধি
দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসি’র অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটরে ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা। রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন রুপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এ সময় লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, আমরা বহুবার স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআর টিসির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কোন সূরাহ হয়নি। আমাদের ৩ দফা দাবি যদি ১লা ডিসেম্বরের ভিতর মানা না হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রুপসা আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা, ঝালোকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতিআবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা খুলনা আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাশ, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দরা।সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers