বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামপালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজার ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল, রামপাল উপজেলা শাখা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার সুস্থতার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা দেশব্যাপী দোয়া ও প্রার্থনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় রামপাল উপজেলা ছাত্রদল ও যুবদল যৌথভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—,মো. মহিবুল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদল,মো. হোসেন শেখ, সাধারণ সম্পাদক, রামপাল কলেজ ছাত্রদল,মনিরুজ্জামান মুন্না, সভাপতি, ডিগ্রাস কলেজ ছাত্রদল,মো. ইব্রাহিম শেখ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, রামপাল উপজেলা ছাত্রদল,আল মিরান শেখ, অন্যতম নেতা, স্বেচ্ছাসেবক দল,হীরণ মল্লিক, অন্যতম নেতা, যুবদল,হান্নান শেখ, সভাপতি, উজলকুড় ইউনিয়ন সৈনিক দল ও সাধারণ সম্পাদক, রামপাল উপজেলা সৈনিক দল নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন—তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক। তার দ্রুত সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। অংশগ্রহণকারীরা দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু রোগমুক্তি, দেশের স্থিতিশীলতা এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers