সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আইসিসির সমালোচনায় উত্তাল ক্রিকেট ভক্তরা

আইসিসির সমালোচনায় উত্তাল ক্রিকেট ভক্তরা

ক্রিড়া পপ্রতিনিধ

ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানে হারলো বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেজা মাঠে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। বিশেষ করে এদিন ব্যাট হাতে দূর্দান্ত শুরুটা ব্যাট হাতে লিটন দাসের মারমূখী। বৃষ্টির পর মাঠে নেমেই ভেজা মাঠের কারণে রান আউটের ফাঁদে পড়তে হয়েছে তাকে। ভেজা মাঠে আরও একটি সুবিধা পেয়েছে ভারত দল। সেটি হচ্ছে, মাঠ না শুকিয়েই খেলতে নামায় বল বাউন্ডারি পর্যন্ত সহজেই যাচ্ছিল না। ফলে ব্যাটারদের রান তুলতে আরও বেশি কষ্ট করতে হচ্ছিল।

মাঠ শুকানোর আগেই খেলা শুরু করায় এবং বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট নিয়েও প্রশ্ন ওঠায় আইসিসির সমালোচনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটারে ক্রিকেট ভক্তরা আইসিসি ও বিসিসিআই’র সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছে। মুহাম্মাদ নূর নামের একজন লিখেছেন, অগ্রিম অভিনন্দন ভারত। আইসিসি দয়াকরে ভারতকে ট্রফিটা সরাসরি দিয়ে দেন। ম্যাচ অফিসিয়ালরা জাহান্নামে যাক। একজন ব্যাটার পিচের উপর দিয়েই দৌড়াতে পারছিল না। এবং পুরো মাঠ ভিজা। বল বাউন্ডারি পর্যন্তও পৌছাতে পারছিল না।

এমি আবিদ লিখেছেন, সময় এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল রাখার। এক ভারতীয় লিখেছেন, আমি একজন ভারতীয় কিন্তু আমি বিসিসিআই এর জন্য লজ্জিত। আরফা লিখেছেন, কেনো আইসিসি িএরকম গুরুত্বপূর্ন একটি ম্যাচ এমন ভেজা মাঠে খেলতে দিল। কেনো আম্পায়াররা মাঠকর্মীদের সুযোগ দিল না মাঠ শুকানোর জন্য। কেনো আম্পাররা মাঠ বেশি ভেজার সুযোগ করে দিল?

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers