সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ

বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ

বাগেরহাট  প্রতিনিধি :
বাগেরহাটে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ করা হয়েছে। সোমবার (৩১অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চশমা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭০ জন ছাত্রর মাঝে চশমা বিতারণ করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান। এর আগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে সরকারী উচ্চ বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর চক্ষু পরিক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন। ‘সাইট সেভার্স’ ও বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরিক্ষা ও চশমা বিতারন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মো: শাহীনুজ্জামানের সভাপতিত্বে চশমা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ঝিলেন ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক, ‘সাইট সেভার্স’ জেলা সমন্বয়কারী মো: মমিনুল হক, অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ‘দৃষ্টিদান’ এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান, অভিভাবক ফোরামের, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, কোষাদ্যাক্ষ এস এম রাজসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিন বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers