সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনের অজগর লোকালয়ে, উদ্ধার করে বনে অবমুক্ত

সুন্দরবনের অজগর লোকালয়ে, উদ্ধার করে বনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জলোচ্ছাসে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ির মুরগীর খোপ থেকে অজগর সাপটি উদ্ধার করে বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় । সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বসতবাড়ির মুরগীর খোপ ঢুকে অজগর সাপটি ৩টি মুরগী খেযে পেলে । এসময়ে গৃহকর্তা বিষয়টি দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয় । সুন্দরবনের জিইধরা ষ্টেশনের কর্মকর্তাও বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করে । প্রায় ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের এই অজগর সাপটিকে বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় । ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জলোচ্ছাসে সুন্দরবন থেকে এই অজগর সাপটি লোকালয়ে চলে যায় বলে জানান এই বন কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers